দুর্নীতির অভিযোগ দুদকের করা মামলায় আওয়ামী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সহযোগী ও আরামিট পিএসির ৩ এজিএমকে পৃথক ২ মামলায় ১০ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। এর আগে দুর্নীতির পৃথক ৪ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরামিট পিএলসি এজিএম উৎপল পাল। সাইফুজ্জামান চৌধুরী আরামিট গ্রুপের মালিক।
দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান আসামিদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেন। এমন তথ্য পাওয়ার পর সাইফুজ্জামানসহ তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রথমে ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর পৃথক ২ মামলায় ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করে। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।
এআইএল/
