মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক হত্যা, আটক ৬

by amirulislamluqman20@gmail.com

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় ১ বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে ওই শ্রমিকের (৩৭) লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন
banner

ইয়ান জেলা পুলিশ প্রধান মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়া নিয়ে সহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সহকর্মী ক্ষিপ্ত হয়ে বৈদ্যুতিক তার দিয়ে ভুক্তভোগীর গলা চেপে ধরেন, কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে ওই সহকর্মী নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।

ঘটনার পর পুলিশ ২ মালয়েশিয়ানসহ মোট ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222