নিউ ইয়র্কে শিশু নিপীড়নের মামলায় গ্রেপ্তার ইমামের জামিন

by naymurbd1999@gmail.com

প্রবাস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মসজিদে দুই বালিকাকে বিশেষ স্থানে স্পর্শের অভিযোগ গ্রেফতার করা বাংলাদেশী ইমাম তাজুল ইসলামকে জামিন দিয়েছে নিউ ইয়র্ক আদালত।

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় ‘মসজিদ বিলাল’-এ গত ২১ ও ২৭ এপ্রিল ওই দুই শিশুর ওপর নিপীড়ন চলানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন
banner

৬৫ বছর বয়সি বাংলাদেশি তাজুল ইসলাম পরে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তাজুল মসজিদের ভেতরে ১০ বছর বয়সি এক শিশুর গোপন স্থান স্পর্শ করেন। এরপর ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আরেক ১০ বছর বয়সি শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে।

সেদিনই তাকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পুলিশ। পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্ট ২৫ হাজার ডলার বন্ডে জামিন পান তিনি। আদালত তাকে ‘ভুক্তভোগী’ শিশুদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে এমন আরও অভিযোগ থাকলে তা সেক্স ক্রাইম হটলাইন (১-২১২-২৬৭-৭২৭৩) অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭) নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222