মালয়েশিয়ায় ২ কারখানায় অভিযান, ৫৬ বাংলাদেশিসহ আটক ৬২

by Fatih Work

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ৬২ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার (২২ এপ্রিল) মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২১ এপ্রিল সকালে সেলাঙ্গরের শাহ আলম ও পুচং এলাকার দুটি শিল্প ও লজিস্টিকস কারখানায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
banner

অভিযান সূত্রে জানা গেছে, ৬৬ জন অভিবাসন কর্মকর্তা এবং ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এই বিশেষ অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট দুটি কারখানায় কর্মরত মোট ১১২ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন অপরাধে ৬২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া ৪ জন নেপালি, ১ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশিয়ার নাগরিককে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, আটকরা অন্য কোম্পানির নামে ইস্যুকৃত ‘টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস’ (পিএলকেএস) ব্যবহার করছিলেন এবং অনুমোদিত কর্মক্ষেত্রের বাইরে অবৈধভাবে কাজ করে আসছিলেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, নিয়োগকর্তাদের সরাসরি যোগসাজশ ছাড়া এমন অনিয়ম সম্ভব নয়। এর পেছনে কোনো সুসংবদ্ধ প্রতারক চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধির বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222