পাহাড়ের গহীন আস্তানা থেকে ৪৪ শিশু-নারী-পুরুষ উদ্ধার

by amirulislamluqman20@gmail.com

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই অভিযান চালানো হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে, এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ড সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে।

তার মতে, উদ্ধার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরিসহ বিভিন্ন সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।

তারা আরও জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222