নাগেশ্বরীতে ৪০০ বোতল ইস্কাপসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ইস্কাফসহ ১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছ নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নাগেশ্বরী থানাধীন হিরারকুটি এলাকার মোছা. রিনা বেগম (৩৫)

বিজ্ঞাপন
banner

গত রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি মোছা. রিনা বেগম (৩৫) কে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগম এর নিজ বসতবাড়ি হতে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222