যৌন কেলেঙ্কারি ফাঁস, রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হচ্ছেন রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু

by Fatih Work

ব্রিটেনের রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার ‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন এবং উইন্ডসরে অবস্থিত তার প্রাসাদ ‘রয়্যাল লজ’ থেকে বের করে দেওয়া হচ্ছে। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার অবৈধ শরীরীক সম্পর্ক নিয়ে সপ্তাহব্যাপী বিতর্ক ও তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।

বিজ্ঞাপন
banner

এর আগে চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু তার ‘ডিউক অব ইয়র্ক’ রাজকীয় উপাধিটিও ত্যাগ করেছিলেন। কারণ, তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

চলতি মাসের শুরুতে প্রকাশিত ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায় তিনি পুনরায় অভিযোগ করেন যে, কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও অ্যান্ড্রু এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন।

সর্বশেষ এই সিদ্ধান্তের পর জিউফ্রের পরিবার জানায়, ‘তিনি সত্য ও অসাধারণ সাহসের মাধ্যমে একজন ব্রিটিশ প্রিন্সকে পতন ঘটিয়েছেন।’ জিউফ্রে এ বছরের শুরুতে আত্মহত্যা করেন।

প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, মর্যাদা ও সম্মান বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন।

এ ছাড়াও জানানো হয়েছে, অ্যান্ড্রুকে রয়্যাল লজের লিজ আনুষ্ঠানিকভাবে বাতিলের নোটিশ দেওয়া হয়েছে।

তিনি এখন স্যান্ডরিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত বাসস্থানে উঠবেন, যা রাজা চার্লস নিজে অর্থায়ন করবেন বলে জানা গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন, তবুও এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করা হয়েছে।

সূত্র: বিবিসি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222