জোহরান মামদানিকে বারাক ওবামার ফোন, নির্বাচনে পূর্ণ সমর্থন জানালেন

by Fatih Work

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

ওবামা বলেন, ‘জোহরান মামদানি নির্বাচনে জয়ী হলে আমি তাকে সর্বাত্মক সহায়তা করব।’

বিজ্ঞাপন
banner

এদিকে ৩৪ বছর বয়সী মামদানি ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিউইয়র্কে নতুন ধরনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা।’

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জোহরান মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী রিটিস সিলভা।

বিভিন্ন সাম্প্রতিক জরিপে দেখা গেছে, তিন প্রার্থীর মধ্যে জোহরান মামদানি বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন।

সূত্র: আল আরাবিয়া ও জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলমা লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222