বিএনপির প্রার্থী ঘোষণা: ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন পেলেন শহিদুল মাস্টারের ছেলে রনি

by Nur Alam Khan

শামীম ওসমান, মহেশপুর (ঝিনাইদহ)  প্রতিনিধি:
ঝিনাইদহ-৩ (মহেশপুর–কোটচাঁদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলটির মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি

আজ সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষিত প্রার্থীর তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
banner

মনোনয়ন ঘোষণার পর থেকেই ধানের শীষের সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন। বিভিন্ন স্থানে চলছে মিছিল, মাইকিং ও গণসংযোগ।

মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস ৩৬ নিউজকে বলেন—

“সাবেক শহিদুল ইসলাম মাস্টারের যোগ্য উত্তরসূরী মেহেদী হাসান রনির জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বী। তিনি তার পিতার মতোই উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করি। রনি অত্যন্ত মেধাবী ও দক্ষ রাজনীতিবিদ। আমাদের বিশ্বাস, ঝিনাইদহ-৩ আসনে তিনিই বিজয়ী হবেন।”

ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। আসনটি বিএনপির ঐতিহ্যবাহী ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। শহিদুল ইসলাম মাস্টার ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার ধানের শীষের প্রার্থী হয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এবং সংসদ সদস্য হিসেবে এলাকার জনপ্রিয় নেতা ছিলেন।

সাবেক শহিদুল ইসলাম মাস্টারের যোগ্য উত্তরসূরী মেহেদী হাসান রনির জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বী। তিনি তার পিতার মতোই উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করি। রনি অত্যন্ত মেধাবী ও দক্ষ রাজনীতিবিদ। আমাদের বিশ্বাস, ঝিনাইদহ-৩ আসনে তিনিই বিজয়ী হবেন।”

তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন মেহেদী হাসান রনি। উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে প্রচার–সংযোগ চালিয়ে আসছেন। নির্বাচনী মাঠেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি।

স্থানীয় ভোটাররা বলছেন—
রনি দলের অভ্যন্তরীণ বিভাজন থামিয়ে ঐক্য গড়ে তুলতে সক্ষম হলে আসনটি পুনরায় বিএনপির দখলে ফিরে আসবে।

আগামী নির্বাচনে এই আসনে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন—

“বাবার মতোই এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলেছেন মেহেদী হাসান রনি। বিভক্ত তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে তিনিই সক্ষম হবেন।”

অন্যদিকে, দীর্ঘদিন পর শক্ত প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলো এখনো মাঠে সক্রিয় না থাকলেও বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো জোর প্রস্তুতিতে ব্যস্ত।

আসনটি কার হাতে যাবে—এখন সেদিকেই নজর ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222