77
সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ৬৭ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনগুলোতে সই করেন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা এর আগে সুপ্রিম কোর্টে নিয়মিত আইনচর্চা করতেন। নতুন দায়িত্ব অনুযায়ী তারা এখন থেকে রাষ্ট্রপক্ষে বিভিন্ন মামলায় আইনগত দায়িত্ব পালন করবেন।
হাআমা/
