ক্রমাগত গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘনের তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

by naymurbd1999@gmail.com

গাজায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৪ নভেম্বর) কাতারের দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতা বন্ধ করতে হবে এবং সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ের সিদ্ধান্ত মেনে চলতে হবে।’

বিজ্ঞাপন
banner

হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করেই চলছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১২৫ বারের বেশি লঙ্ঘন করেছে। সেই সঙ্গে শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে।

গাজা অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222