একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি স’ন্ত্রা’সী এনামুল হক মোল্লা, এমপি প্রার্থী, শ্রীপুরের বরমী এলাকা থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অ’স্ত্র সহ গ্রে’ফতার।
বুধবার (৫ নভেম্বর ) দিবাগত মধ্য-রাতে অভিযান চালিয়ে তাঁকে সহ মোট ৭জনকে গ্রে’ফতার করা হয় ।
গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের বরকুল গ্রামে সেনাবাহিনীর অভিযানে সৌদির মেসফালাহ বিএনপি’র সভাপতি এনামূল হক মোল্লা সহ শওকত মীর,জাহিদ,মোস্তফা, সিদ্দিক,বুলবুল, তোফাজ্জল সহ ৭ জনকে অ-স্ত্র ও গু-লি সহ আটক করা হয়।
বুধবার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক পরিচালনায় মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর (৪৬ ডিভ লোকেটিং) এর নেতৃত্বে
অভিযান পরিচালনা করেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অ’স্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গু-লি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান, একটি চাকু।
এনআর/
