এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

by hsnalmahmud@gmail.com

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য মাত্র ২ হাজার টাকা ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন—

  • কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি,
  • অনলাইনে ফরম পূরণ ও জমা দিয়ে,
  • অথবা দলের মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিয়ে।

তিনি আরও বলেন, “আমরা আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছি। প্রার্থীরা সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222