দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এবং কোয়াজুলু-নাটালের স্কটসবার্গের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন অঞ্চলের জাস্ট্রন এলাকায় সড়ক দুর্ঘটনায় জিকু নামে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন।
জানা যায়, জিকু এস্টেকস্পিট থেকে কুম্বি গাড়িতে করে জোহানেজবার্গ যাচ্ছিলেন। পথে জাস্ট্রন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে জিকু, গাড়িচালক নারী যাত্রীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানায়নি স্থানীয় প্রশাসন।
নিহত জিকু মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ব্লুমফন্টেইনের এস্টেকস্পিট এলাকায় বসবাস করে আসছিলেন।
অপরদিকে দেশটির কোয়াজুলু-নাটাল দক্ষিণ উপকূলে স্কটসবার্গের কাছে এন-২ রোডে একটি ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৫ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এআইএল/
