চুয়াডাঙ্গার আওয়ামী মেয়র টোটন জোয়ার্দ্দার গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রিয়াজুল ইসলাম চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট চারটি মামলার আসামি তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222