মাদানীনগরে ১ হাজার টাকার বিনিময়ে ফুট ওভারব্রিজে আগুন, আটক ১

by amirulislamluqman20@gmail.com

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়-মাদানীনগর এলাকায় রিয়াদ (৩১) নামে এক যুবকের বিরুদ্ধে ফুট ওভারব্রিজে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি বুঝতে পেয়ে ১ জনকে আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জ মাদানীনগর মাদরাসার সামনে থাকা ব্রিজটিতে টাঙানো বিএনপির ব্যানারে এবং ব্রিজের অংশে আগুন দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন ব্রিজের দিকে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করেন।

বিজ্ঞাপন
banner

ওই সময় ১ জনকে সন্দেহজনকভাবে সেখান থেকে সরে যেতে দেখলে তাকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

পুলিশ জানায়, রিয়াদ মাত্র ১ হাজার টাকার বিনিময়ে ফুট ওভারব্রিজে আগুন দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াদ। তার বাবার নাম জাকির। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রুজু করা হচ্ছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222