হামাস আরও এক ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, গাজা থেকে উদ্ধার হওয়া ওই জিম্মির লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, রেডক্রস পরে ৭৩ বছর বয়সী ইসরায়েলি জিম্মি মেনি গডার্ডের মৃতদেহ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
এর আগে গাজা শান্তি চুক্তির অংশ হিসেবে হামাস সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে এবং বেশ কয়েকজন জিম্মির লাশও ফিরিয়ে দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
