মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আজ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন পোশাকে মাঠে নামছে। “আধুনিক, আরামদায়ক ও কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই নতুন ইউনিফর্ম চালু করা হয়েছে” বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
নতুন পোশাকের রঙ, নকশা এবং কাপড় পুরনোটির তুলনায় আরও মানসম্মত করা হয়েছে। বিশেষ করে মাঠের কাজে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য এতে যুক্ত হয়েছে হালকা ও বাতাস চলাচল উপযোগী ফ্যাব্রিক। একই সঙ্গে নতুন ইউনিফর্মে নিরাপত্তা সংক্রান্ত কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যও যুক্ত হয়েছে, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জানান, “বাহিনীর পেশাদারিত্ব ও আধুনিক ব্যবস্থাপনা আরও দৃশ্যমান করতেই এই পরিবর্তন আনা হয়েছে।” তিনি বলেন, “নতুন পোশাক শুধু বাহ্যিক পরিবর্তন নয়, আমাদের মনোভাব ও সেবার মান উন্নত করারও প্রতীক।”
এদিকে সাধারণ মানুষের মধ্যেও নতুন পোশাক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ইউনিফর্মের ছবি শেয়ার করে ইতিবাচক মন্তব্য করছেন। আগামী সপ্তাহ থেকে দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে নতুন পোশাকে নিয়মিত দায়িত্ব পালন করবে পুলিশ সদস্যরা।
এমএআর/
