মদিনায় ভারতীয় উমরাহ যাত্রীবাহী বাসের সঙ্গে তেল ট্যাঙ্কারের সংঘর্ষ, নিহত ৪২

by Fatih Work

সৌদি আরবের মদিনায় উমরাহ যাত্রীবাহী একটি বাস তেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে আরব গণমাধ্যমের তথ্যে জানা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশে রওনা হওয়া উমরাহ যাত্রীদের বাসটি পথিমধ্যে একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই দুই যানেই আগুন ধরে যায়, যা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

বাসটিতে ৪২ থেকে ৪৫ জন ভারতীয় যাত্রী ছিলেন। তারা সবাই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহর থেকে এসেছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানানো হয়েছে।

আরব মিডিয়ার খবরে বলা হয়, আগুনের তীব্রতার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে সৌদি প্রশাসনের উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে ভারতীয় রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি গণমাধ্যমকে জানান, তার প্রাপ্ত তথ্যে দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222