রেকর্ড দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার

by amirulislamluqman20@gmail.com

রেকর্ড গড়ে ১০ম বারের মতো ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঐতিহাসিক গান্ধী ময়দানে বেলা ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর মঞ্চেই নীতীশকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী মোদি।

বিজ্ঞাপন
banner

মোদি ছাড়াও বিহারের মন্ত্রীদের শপথ মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। মূলত শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিহারে শক্তি প্রদর্শন করেছে এনডিএ।

এবারের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়ী হয়েছে। ২৪৩টি আসনের মধ্যে ২০২টিতে জয়লাভ করেছে তারা। বিজেপি ৮৯টি আসনে জিতেছে। নীতীশের জনতা দল পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টিতে জিতেছে। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এস) পাঁচটি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসনে জিতেছে। লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছে ২৫টি আসন। কংগ্রেসের পেয়েছে ৬টি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222