অটোরিকশা ও গাড়ির জট, কেন্দ্রে যেতে হিমশিম অবস্থা এসএসসি পরীক্ষার্থীদের

by naymurbd1999@gmail.com

এসএসসি পরীক্ষা ঘিরে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির জটলায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে করে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে পরীক্ষার্থীদের। সেই সঙ্গে কেন্দ্রের সামনের মূল সড়কের ওপর দাঁড়িয়ে থাকা অভিভাবকদের কারণেও তৈরি হচ্ছে বড় জটলা। কেন্দ্র থেকে বারবার মাইকিং করেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরার রাজউক মডেল কলেজ এবং উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সরেজমিন দেখা যায়, কেন্দ্রের আশপাশে দুই পাশের সড়কজুড়ে অভিভাবকদের জটলা তৈরি হয়েছে। অনেকেই গেটের সামনে দাঁড়িয়ে থাকছেন, ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রের সামনের সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি, যা যান চলাচলে আরও বিঘ্ন সৃষ্টি করছে।

বিজ্ঞাপন
banner

যদিও মাইকিংয়ের মাধ্যমে বারবার কোনো ধরনের যানবাহন দাঁড় করিয়ে না রাখতে এবং অভিভাবকদের দ্রুত স্থান ত্যাগের অনুরোধ জানানো হচ্ছে, তবুও বাস্তবে সেই নির্দেশনা পুরোপুরি মানা হচ্ছে না। ফলে সড়কের একাংশ কার্যত অচল হয়ে পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই পরিস্থিতিতে শুধু ওই কেন্দ্রের পরীক্ষার্থীরাই নয়, আশপাশের অন্যান্য কেন্দ্রগামী শিক্ষার্থীরাও পড়ছে ভোগান্তিতে।

এদিকে সকাল ১০টায় শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222