ভূমিকম্প থেকে রক্ষায় নেছারাবাদের মাহফিলে তওবার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার

by hsnalmahmud@gmail.com

ভূমিকম্প-ভূমিধ্বস আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, যা আল্লাহর ক্ষমতা ও মহিমার কথা স্মরণ করিয়ে দেয়। বারবার ভূমিকম্প এবং অন্যান্য আযাব-গজবকে আল্লাহ তা’আলা মানুষকে পাপচার থেকে ফিরে আসার সতর্কবার্তা হিসেবে পাঠিয়ে থাকেন। আল্লাহ বলেন: আমি ভয় প্রদর্শনের জন্যই এসব নিদর্শন প্রেরণ করি (সুরা ইসরা-৫৯)

হাদীসে রাসুল ﷺ বলেন: যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদপানের সয়লাব ঘটবে তখন ভূমিকম্প/ভূমিধস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণের মত আযাব এই উম্মাতের মাঝে ঘনিয়ে আসবে (সুনানে তিরমিযী-২২১২)

বিজ্ঞাপন
banner

তাই আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বাঁচতে পাপ থেকে দূরে থাকা ও একনিষ্ঠ তওবার প্রতি ধাবিত হওয়া এখন আমাদের একান্ত কর্তব্য।

আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫ ঈ.) গতকালের ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ৩ শতাধিক মানুষের হতাহতের পরিপ্রেক্ষিতে ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে বিশেষ অতিথির বয়ানে জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সময়ে আমাদের করণীয় হলো: এই ধরনের দুর্যোগের সময় দ্রুত আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাওয়া ও বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করে তাঁর কাছে নিরাপত্তা ও কল্যাণের জন্য দোয়া করা উচিত। আতঙ্কিত না হয়ে শান্ত থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের কর্তব্য। নিহতদের জন্য মাগফিরাতের দুআ করা এবং আহতদের পাশে দাঁড়ানো ও তাদের সুস্থতার জন্য দুআ করা।

দুইদিন ব্যাপী উক্ত বার্ষিক মাহফিলে সভাপতিত্ব করেন আমীরুল মুছলিহীন হমরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, বয়ান করেন দেশ বরেণ্য শীর্ষ উলামায়ে কেরাম।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222