আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল শিল্পীর কঠোর বিচার চান পরিচালক অনন্য মামুন

by amirulislamluqman20@gmail.com

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগকারী বাউল শিল্পী আবুল সরকারের যথাযথ বিচার দাবি করেছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন
banner

পরিচালক অনন্য মামুন লিখেছেন, শিল্পী ফকির বাউল কোনো কিছুর দোহাই দিয়ে উনাকে (আবুল সরকার) ছাড় দেওয়া ঠিক হবে না। দেশীয় আইনে উনার সঠিক বিচার হওয়া উচিত। যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, সেটার প্রাপ্য সাজা যদি উনি না পান, তাহলে এরকম ঘটনা বার বার ঘটতে থাকবে।

পরিচালক আরও বলেন, শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না। উনার ভিডিওটা দেখলাম, উনার কটূত্বের ভাষা চরম বাজে লেভেলের। উনার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না।

গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222