শেষ হল নারায়ণগঞ্জ তালতলা মাদরাসার ২ দিনব্যাপী মাহফিল

by amirulislamluqman20@gmail.com

মো: নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

নারায়ণগঞ্জ জেলার পাগলা তালতলা এলাকার প্রাচীন কওমি শিক্ষা প্রতিষ্ঠান আল মাদরাসাতুল ইসলামিয়া আফসারুল উলূমে হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ২ দিনব্যাপী দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

গত পরশু (২৩ নভেম্বর) প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আন্তর্জাতিক ক্বারি ও ১০ ক্বেরাতের উপরে উচ্চতর ডিগ্রি অর্জনকারী ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী।

গতকাল (২৪ নভেম্বর) ২য় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাওলানা ওলিউল্লাহ আজাদী। মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান সাহেব।

হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আল মাদরাসাতুল ইসলামিয়া আফসারুল উলূম তালতলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুহিউদ্দিন খান।

২ দিনের এ আয়োজনে মাদরাসার সম্মানিত মুহতামিম, সিনিয়র মুফতি, স্থানীয় বিশিষ্ট আলেম-উলামা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন ২৭ জন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে তাদের সম্মাননা জানানো হয়। এসময় বক্তারা কোরআনের হিফজ রক্ষা, চরিত্র গঠন, নৈতিক দায়িত্ব ও দ্বীনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

ছবি নিজস্ব

বক্তারা বলেন, ‘হাফেজরা উম্মাহর রত্ন। কোরআনকে বুকে ধারণ করা শুধু একটি অর্জন নয়, এটি আজীবনের দায়িত্ব ও আমানত।’ এছাড়া নতুন হাফেজদের প্রতি দায়িত্বশীল, সৎ ও আদর্শবান মুসলমান হিসেবে সমাজে অবদান রাখার আহ্বান জানানো হয়।

২ দিনব্যাপী মাহফিলে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনা, ধর্মীয় বয়ান ও বিশেষ মোনাজাতের আয়োজন ছিল। গতকাল শেষদিনে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও নতুন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে হৃদয়স্পর্শী দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথি, ছাত্র ও স্থানীয় মুসল্লিদের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়।

তালতলা এলাকায় এই দু’দিনব্যাপী দস্তারবন্দী মাহফিলকে কেন্দ্র করে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222