বানিয়াচং যুব জমিয়তের ঈদ পুনর্মিলনী

by Masudul Kadir

আবদুর রউফ আশরাফ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর-২০২৬’ সম্পন্ন হয়েছে।

৪ জুন ২০২৬ বৃহস্পতিবার হবিগঞ্জের বিখ্যাত প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ‘সাতছড়ি জাতীয় উদ্যান’-এ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

৭নং বড়ইউড়ি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালমান আহমদের সৌজন্যে আয়োজিত এই শিক্ষা সফরে এলাকার বিপুল সংখ্যক তরুণ, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই সফরটি কেবল আনন্দ ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ইসলামিক সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এটি একটি ব্যতিক্রমী আয়োজনে পরিণত হয়।

শিক্ষা সফর উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও আকর্ষণীয় ইভেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল: শিল্পীদের জন্য ‘হামদে বারী তা’আলা’। হাফেজে কুরআনদের জন্য ‘তেলাওয়াতে কুরআন’। সম্মানিত অতিথিদের জন্য ঐতিহ্যবাহী ‘হাঁড়ি ভাঙা’ প্রতিযোগিতা। সম্মানিত সুধীবান অতিথিদের জন্য ‘রশি টান’ প্রতিযোগিতা।কাফেলার অনুজ বা কনিষ্ঠ সদস্যদের জন্য ‘ভাগ্য পরীক্ষা’। সম্মানিত মুতাকাল্লিমীনদের (বক্তা) জন্য ‘নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তব্য’ প্রতিযোগিতা। কাফেলার সবার জন্য বাধ্যতামূলক ও উন্মুক্ত ‘কুইজ প্রতিযোগিতা’।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর তরুণদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। বিশেষ করে সমসাময়িক নানা সামাজিক ব্যাধি ও ধর্মীয় বিষয়ের ওপর আলোকপাত করায় উপস্থিত সকলেই ভীষণভাবে উপকৃত হয়েছেন। দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই সফল ও আনন্দময় শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।
লেখক : শিক্ষক ও সাংবাদিক

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222