ইমরান খান সুস্থ আছেন, জানাল কারাগার কর্তৃপক্ষ

by Nur Alam Khan

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং তিনি সুস্থ—এমনই জানানো হয়েছে  কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে। বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়িয়ে পড়ে যে তাকে গোপনে কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর পরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয় আদিয়ালা কারা কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, “ইমরান খানকে আদিয়ালা থেকে অন্য কোথাও সরানো হয়েছে—এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন।” কারা কর্তৃপক্ষ আরও জানায়, তার অসুস্থতার খবরও সত্য নয়।

বিজ্ঞাপন
banner

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং সেনাবাহিনীর সদরদপ্তরে হামলার উসকানিসহ বেশ কয়েকটি মামলা করা হয়। বহু নাটকীয়তার পর ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও পরে আবার গ্রেপ্তার হন। তারপর থেকেই—২০২৩ সালের আগস্ট থেকে—তিনি কারাগারেই আছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান কারাগারে থেকেও “সর্বোচ্চ সুবিধা” ভোগ করছেন।

তিনি বলেন,
“তার জন্য যে খাবারের মেন্যু আসে, তা পাঁচ তারকা হোটেলেও মেলে না। তার কাছে টেলিভিশন আছে, যেকোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের সরঞ্জামও দেওয়া হয়েছে। এমনকি ডাবল বেডেরও ব্যবস্থা করা হয়েছে।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222