54
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে তিনি হাসপাতালে যান।
মির্জা ফখরুল ডা. তাহেরের খোঁজ-খবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডা. তাহের। তার হার্টে সমস্যা আছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এআইএল/
