মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। তার এমন জঘন্য কাজকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে।
সেই ধারায় এবার বিতর্কিত বাউলশিল্পী আবুল সরকারের কঠোর সমালোচনা করলেন লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি এক ভিডিও বার্তায় সালমা বলেন, ‘যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন। কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। প্রভুকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না।’
কথার সূত্র ধরে তিনি যোগ করেন,‘আপনাকে এই অনুমতি কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন। আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতাকে আপনাকে দেওয়া হয়নি। আপনাদের দায় আমরা নিতে পারব না’।
সালমা আরো বলেন, ‘একজন বাউল কখনও অন্যকে কষ্ট দিতে পারে না। একজন সাধক কখনও ৮-১০ জন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল?’
সালমা আরও বলেন, ‘অনেক সময় কথা বলতে বলতে আমরা ভুল করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং মনে হচ্ছে তিনি উনি নির্দ্ধিধায় আল্লাহকে নিয়ে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।’
এআইএল/
