টঙ্গীতে শুরায়ি নেজামের ৫ দিনের জোড় ইজতেমা কাল শুরু

by hsnalmahmud@gmail.com

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার বাদ ফজর শুরু হবে শুরায়ে নেজামের ৫ দিনের জোড় ইজতেমা। আখেরি মোনাজাতে ইজতেমা শেষ হবে মঙ্গলবার (২ ডিসেম্বর)।

বিষয়টি শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছরই বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে জোড় ইজতেমা হয়ে থাকে। এখানে তাবলীগের দেশ-বিদেশের চিল্লাধারী সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেয়ার সুযোগ পান। জোড়কে কেন্দ্র করে দেশ-বিদেশের শুরায়ী নেজামের মুরুব্বি ও সাথীরা ইতোমধ্যে ময়দানের উত্তর-পূর্ব কোণে টিনশেড মসজিদে একত্রিত হতে শুরু করেছেন। সেখানে স্থাপিত বিশেষ মিম্বর থেকে আগত সাথীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বয়ান রাখবেন মুরুব্বিরা।

বিজ্ঞাপন
banner

এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, শুক্রবার থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তা অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222