মুজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে এখনও ধোঁয়াশা

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: এখনও ধোঁয়াশা কাটেনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির স্বাস্থ্যের অবস্থা নিয়ে। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। তার স্বাস্থ্যের অবস্থা কি তা নিয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর ফলে তার বর্তমান অবস্থা নিয়েও ধোঁয়াশা কাটেনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি কখনো ভিডিও বা অডিও বার্তা দেননি। তার সব বক্তব্যই লিখিত আকারে থাকে এবং রাষ্ট্রীয় টিভির উপস্থাপকরা তা পড়ে শোনান। ইরানিদের মতে, নিরাপত্তার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ডিক্যাপিটেশন পলিসি বা শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার নীতি ইরানের ওপর বড় চাপ তৈরি করেছে। তাই সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তবে এর পেছনে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, মুজতবা খামেনি গুরুতরভাবে আহত বা বিকৃত অবস্থায় আছেন। অন্যদিকে ইরান বলছে, তিনি জীবিত এবং প্রতিদিনই রাষ্ট্রীয় কার্যক্রমে কার্যত নেতৃত্ব দিচ্ছেন।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222