ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে।
আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি টেলিভিশনে প্রচারিত দৃশ্যগুলোতে দেখা যায়, অস্ত্রহীন দুই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের নির্দেশে সহযোগিতা করতে প্রস্তুত থাকা সত্ত্বেও তাদেরকে গুলিতে হত্যা করা হয়েছে।
এদিকে, ইসরায়েল উত্তর-পশ্চিম তীরে বৃহৎ আকারের ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে এবং বেশ কিছু এলাকায় আংশিক কারফিউ ঘোষণা করা হয়েছে।
ঘটনার পর ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী যৌথ বিবৃতি দিয়ে জানায় যে, পশ্চিম তীরের জেনিন শহরে দুই ফিলিস্তিনিকে হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় ২৬ বছর বয়সি আল-মুনতাসির বিল্লাহ এবং ৩৭ বছর বয়সি ইউসুফ হিসেবে শনাক্ত করা হয়েছে।
সূত্র: টিআরটি গ্লোবাল ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
