নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চল, দিল্লির কড়া প্রতিবাদ

by Nur Alam Khan

ভারতের কয়েকটি অঞ্চলকে নেপাল নিজেদের বলে দাবি করায় নয়াদিল্লি-কাঠমান্ডু উত্তেজনা দেখা দিয়েছে। কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন ১০০ রুপির নোট প্রকাশ করে নেপাল। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর সই এবং ইস্যুর সাল হিসেবে ২০২৪ উল্লেখ করা হয়েছে। নেপালের এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা ভারতেরই অংশ—এ দাবি একতরফা, ঐতিহাসিক সত্যবিচ্যুত এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। তবে ভারতের এই অবস্থানকে যথেষ্ট কঠোর নয় বলে সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।

বিজ্ঞাপন
banner

ইতোমধ্যে চীনের সঙ্গে অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ছয় দশকের বেশি সময় ধরে বিরোধে জড়িত। এমন প্রেক্ষাপটে নেপালের নতুন ভূখণ্ড-দাবি নয়াদিল্লি-কাঠমান্ডু সম্পর্ককে আরও জটিল করেছে।

উল্লেখ্য, এটা প্রথম ঘটনা নয়। ২০২০ সালেই নেপাল প্রথম এই বিতর্কিত মানচিত্র প্রকাশ করে এবং পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদন পায়। সে সময়ও ভারত নেপালের দাবি ‘একতরফা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222