শাহবাগ অবরোধ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

by Fatih Work

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরুর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা।

বিজ্ঞাপন
banner

রবিবার দুপুর থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এ সময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, সংশ্লিষ্টদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু হচ্ছে না। শিগগিরই ক্লাস শুরু করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222