খালেদা জিয়া দেশের সব মানুষের নেত্রী: ডা. তাহের

by Fatih Work

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করে দলটির নায়েবে আমির ডা. মো. তাহের বলেছেন, তিনি কোনো দলের নেত্রী নন, সমগ্র মানুষের নেত্রী।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

ডা. তাহের দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যেন আরো অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আমি উদ্বেগ-উৎকষ্ঠার সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী এবং গণতান্ত্রিক নেত্রী। তার আপসহীন নেতৃত্বের কারণেই এদেশ গত সাড়ে ১৫ বছরে ভারতীয় আধিপত্যে চলে যেতে পারেনি, কেবল তার জন্যই সেটা সম্ভব হয়নি। তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করছি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222