১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না: মন্ত্রণালয়

by Nur Alam Khan

১৬ ডিসেম্বরের আগে যে সব মোবাইল ফোন সচল রয়েছে, সেগুলো কোনোভাবেই বন্ধ হবে না বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব থেকে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

গত ১ ডিসেম্বর বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ IMEI নম্বর আছে—সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে ফোনগুলোকে বৈধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে এনবিআর-এর সঙ্গে আলোচনা চলছে।
তবে ক্লোন ফোন এবং রিফারবিশড ফোন কোনোভাবেই এ সুবিধার আওতায় আসবে না।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী,

  • ১৬ ডিসেম্বরের আগে সক্রিয় মোবাইল ফোন বন্ধ হবে না,
  • ১৬ ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু হবে,
  • বৈধ IMEI ছাড়া ফোন কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবৈধ, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। বিদেশি বর্জ্য ফোন কেসিং বদলে দেশে ঢুকিয়ে যে চোরাকারবারি বেড়ে গেছে, তা বন্ধ করতেই এই উদ্যোগ।

 

মোবাইল ফোন বৈধ কিনা যাচাইয়ের সহজ উপায়

এসএমএস বা USSD কোড দিয়ে IMEI যাচাই

ধাপ–১: মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন—স্ক্রিনে IMEI নম্বর দেখা যাবে।
ধাপ–২: মোবাইল থেকে *১৬১৬১# ডায়াল করুন।
ধাপ–৩: প্রদর্শিত বক্সে আপনার ১৫ ডিজিটের IMEI নম্বর লিখুন ও পাঠিয়ে দিন।
ধাপ–৪: ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ফোনটি Valid, Invalid নাকি Clone।

অনলাইনে যাচাই করার নিয়ম

বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে ‘Verify IMEI’ অপশনে প্রবেশ করুন।
IMEI নম্বরটি লিখলেই সঙ্গে সঙ্গে ফলাফল দেখাবে—ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222