নড়াইলে তুষার শেখের ২ চোখ নষ্ট করার অপরাধে আসামীদের গ্রেফতারের দাবি

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নড়াইলের লোহাগড়ায় তুষার শেখ নামের এক যুবককে তুলে নিয়ে চোখে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে অন্ধ করে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া দুই মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে তুষারের স্ত্রী রোকেয়া বেগম ও তার মা কুলসুম বেগম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে।”

তুষার অভিযোগ করেন, “১৩ নভেম্বর রাতে নওয়াগ্রামে তাকে অমানবিক নির্যাতন করা হয়। এরপর ২২ নভেম্বর লোহাগড়ার বৌবাজার থেকে জোরপূর্বক তুলে নিয়ে আবারও নির্যাতন চালানো হয়। দুর্বৃত্তরা তার চোখে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে দেয় ও টাকা-মোবাইল ছিনিয়ে নেয়।” পরে চিকিৎসকরা জানান, “তুষার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।”

ঘটনার পর ১৬ নভেম্বর ও ১ ডিসেম্বর তার স্ত্রী আদালতে দুইটি মামলা করেন। তবে আসামিরা এখনো আটক হয়নি বলে অভিযোগ পরিবারের। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই আমিরুজ্জামান বলেন, “আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222