ফের পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি

by Nur Alam Khan

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দু’পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয় বলে জানিয়েছে উভয় দেশের কর্মকর্তারা।

আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। বিপরীতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র মোশাররফ জাইদি অভিযোগ করেছেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘বিনা উসকানিতে হামলা’ চালিয়েছে।

বিজ্ঞাপন
banner

মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, “আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে।” সীমান্তে এ গোলাগুলি এমন সময় ঘটল, যখন দুই দিন আগেই সৌদি আরবে অনুষ্ঠিত নতুন শান্তি-আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবুও উভয় পক্ষই ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

গত কয়েক মাস ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভেতরে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে কাবুলের অভিযোগ—পাকিস্তান বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং অযথা চাপ প্রয়োগ করছে। শান্তি আলোচনা ভেঙে পড়ার জন্যও উভয় দেশই একে অপরকে দায়ী করছে।

অক্টোবরের শুরুতে সীমান্তে সংঘর্ষে উভয় দেশের একাধিক সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সংলাপ প্রক্রিয়া শুরু হয়। ওই ঘটনার পর তুরস্ক ও কাতার মধ্যস্থতা করতে এগিয়ে আসে।

সূত্র: রয়টার্স

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222