ঐতিহাসিক উমাইয়া মসজিদে ‘কিসওয়াতুল কাবা’ প্রদর্শন সিরিয়ার প্রেসিডেন্টের

by Fatih Work

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা সোমবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের পাঠানো বিশেষ উপহারটি দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে জনসাধারণের সামনে উন্মুক্ত করেন। আজ ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট পলাতক বাশার আল-আসাদের অপসারণের প্রথম বর্ষপূর্তি পালন করা হচ্ছে।

বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে আল-শারা জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে কিসওয়াতুল কাবা—পবিত্র কাবার গিলাফ—উপহার হিসেবে প্রদান করেছেন। কুরআনের আয়াত সূচিকর্ম করা এই মূল্যবান কাপড়টি বর্তমানে উমাইয়া মসজিদে প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

নামাজীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট আল-শারা বলেন, বিদেশ সফরের মধ্যে তার প্রথম সরকারি সফর ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে, যেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওমরাহ পালন করেন।

তিনি বলেন, ‘ওমরাহ পালন শেষে দেশে ফেরার সময় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমাদের ‘কিসওয়াতুল কাবার’ এই মূল্যবান উপহার প্রদান করেন।’

আল-শারা আরও জানান, এই গিলাফ উমাইয়া মসজিদে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই মসজিদ মুসলিম জাতির ঐক্যের প্রতীক এবং মক্কা থেকে সিরিয়ার ভূমি পর্যন্ত ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, আমাদের বিজয়ের বার্ষিকীর একেবারে প্রথম মুহূর্তটিকে আমরা প্রদর্শনীর উদ্বোধনের জন্য নির্বাচন করেছি।

সূত্র: আনাদোলু এজেন্সি ও আল আরাবিয়া।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222