103
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) লাশটি উদ্ধার করা হয়। রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান।
তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি। আফতাব উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলায়।
এআইএল/
