165
বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আবেদনকারীদের পক্ষের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের জানান, বিয়ে-তালাক সম্পর্কিত প্রতিটি তথ্য সরকারি ডিজিটাল ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখতে এবং একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় ডাটাবেজ গড়ে তুলতেই আদালতের এই নির্দেশনা। এর ফলে তথ্য গোপন, একাধিক বিবাহ লুকানো, গোপন বিয়ে, তালাকের সত্যতা প্রমাণের জটিলতাসহ বহু সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এআইএল/
