দিনাজপুরে ট্রাক্টরের চাপায় শিশুসহ অটোভ্যানের যাত্রী নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আনোয়ারুল ইসলাম এবং শিশু মো. আবু সাঈদ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টায় কবিরাজহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুলতানা বেগম (৬০) এবং মো. আব্দুস সালাম (৫৫) নামে অপর দুই যাত্রী।

বিজ্ঞাপন
banner

নিহত আনোয়ারুল ইসলাম (৬০) বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে এবং মো. আবু সাঈদ (৬) শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। আহত সুলতানা পারভীন ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী এবং মো. আব্দুস সালাম একই গ্রামে মো. আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে আসছিলেন বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় কবিরাজহাট বাজারের কাছে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মো. আনোয়ারুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন ভ্যানের যাত্রী সুলতানা বেগম, শিশু মো. আবু সাঈদ এবং মো. আব্দুস সালাম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, “অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।”

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222