ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

by Fatih Work

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন
banner

এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে দলগুলোর নেতারা এ সিদ্ধান্তে পৌঁছান।

ওই বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চলমান পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলনে সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222