97
বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
এআইএল/
