অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হামলার ঘটনার পর সিডনিতে মুসলমানদের একটি কবরস্থানে অবমাননার ঘটনা ঘটেছে। দক্ষিণ-পশ্চিম সিডনির উপশহর নারেলানে অবস্থিত মুসলিম কবরস্থানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কবরগুলোর ওপর শুকরের মাথা ও বিভিন্ন অঙ্গ রেখে যায়।
পুলিশ জানিয়েছে, কবরস্থানের প্রবেশপথে পশুর দেহাবশেষ পাওয়া গেছে। ঘটনার পরপরই কবরের ওপর রাখা শুকরের মাথাগুলো অপসারণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে মুসলিম ধর্মীয় নেতারা বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজে ঘৃণা ও বিভাজন উসকে দেওয়ার শামিল। তারা এ ধরনের উসকানিমূলক আচরণ বন্ধে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে সিডনির বন্ডি বিচে সশস্ত্র হামলায় ১৬ জন ইহুদি নিহত এবং অন্তত ৪০ জন আহত হন। পুলিশের পাল্টা অভিযানে একজন হামলাকারী নিহত হয় এবং অপরজন গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার হন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, হামলাকারী দুইজন সম্পর্কে বাবা ও ছেলের সম্পর্ক ছিল। তারা সৈকতে একটি ইহুদি অনুষ্ঠানের সময় গুলি চালায়।
সূত্র: ডেইলি মেইল ও জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
