যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী মনোভাব বেড়েছে: ডোনাল্ড ট্রাম্প

by Fatih Work
ইসরায়েল ও ইরানকে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় ইসরায়েলের প্রতি সমর্থন আগের তুলনায় কমে গেছে। তিনি বলেন, একসময় যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রভাবশালী লবি ছিল ইহুদি লবি—অর্থাৎ ইসরায়েলপন্থী লবি—কিন্তু বর্তমানে পরিস্থিতি আর তেমন নেই।

ইহুদিদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইহুদিদের এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে কংগ্রেসে ইহুদিবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

ট্রাম্প আরও দাবি করেন, হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি সমঝোতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হামাস ইসরায়েলি বন্দি ও নিহতদের লাশ হস্তান্তর করেছে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

তিনি জানান, ৫৯টি দেশ একটি ‘আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী’তে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে সাম্প্রতিক এক হামলার ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিডনিতে সংঘটিত হামলাটি ছিল অত্যন্ত বিপজ্জনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ট্রাম্প আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন জাতি ঐক্যবদ্ধ এবং এই হুমকির মোকাবিলায় যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থানে রয়েছে।

সূত্র: জিও নিউজ।  

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222