ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তিনি থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আসন কমিটির আহ্বায়ক মুফতি ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুফতি হাবিবুল্লাহ, মুফতি শাব্বির আহমদ, হাফেজ ইকবাল হোসেন, আবুল হোসেন, হাফিজুল ইসলাম উসামা, সদস্য সচিব ইদ্রিস আকন, মুহাম্মাদ রবিউল ইসলাম, মাওলানা রুহুল আমিনসহ থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক ঐক্য ও মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাআমা/
