ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদী আর নেই

by hsnalmahmud@gmail.com

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদী শাহাদাত বরণ করেছেন বলে মন্তব্য করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহ তাআলা ওসমান হাদীকে শহীদ হিসেবে কবুল করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯:৪৫ মিনিটে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

ওই ক্ষুদেবার্তায় বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

ওসমান হাদী ছিলেন অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল দৃঢ় ও স্পষ্ট। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ওসমান হাদীর শাহাদাত শুধু একটি ব্যক্তির ইন্তেকাল নয়; বরং এটি অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে চলমান সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানায় এবং মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, যেন তিনি শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222