অস্ট্রেলিয়ায় মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী লেখায় মুসলিমদের তীব্র ক্ষোভ

by Fatih Work

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে গুলিবর্ষণের ঘটনার কয়েক দিন পর দেশটির আরেক শহর ব্রিসবেনে একটি মসজিদে অবমাননার ঘটনা ঘটেছে। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদেশি গণমাধ্যমের খবরে জানা গেছে, উত্তর ব্রিসবেনের উপশহর বাল্ড হিলসে অবস্থিত তাকওয়া মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে ইসলামবিদ্বেষী ও আপত্তিকর লেখা আঁকা হয়েছে। স্থানীয় পুলিশের তথ্যমতে, ১৭ ও ১৮ ডিসেম্বর ভোরে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা এই কাণ্ড ঘটায়।

বিজ্ঞাপন
banner

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এ বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, সিডনির বন্ডাই বিচে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীদের সঙ্গে যোগাযোগের সন্দেহে এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিসবেনের তাকওয়া মসজিদে প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। মসজিদের ইমাম আবদুস সালিক বলেন, এই ঘটনায় পুরো কমিউনিটি গভীরভাবে আতঙ্কিত।

তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা রাগ বা প্রতিশোধের নয়; বরং এটি ঐক্য, শান্তি ও আশ্বাসের। এই মসজিদ সবসময় অস্ট্রেলীয় সমাজে শান্তি, সেবা এবং ইতিবাচক অবদানের প্রতীক হয়ে এসেছে।’

ঘটনাটি অস্ট্রেলিয়ায় ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222