যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

by amirulislamluqman20@gmail.com

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার গ্রেগ বাফল ও তার পরিবারের সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন
banner

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার বিমানবন্দরের দিকে ফিরে আসার চেষ্টা করে। অবতরণের সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিমানে ভয়াবহ আগুন ধরে যায়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস ও জিও নিউজ।  

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222