ঝিনাইদহে ওসমান হাদি হত্যার প্র‌তিবাদে আ.লীগ নেতাদের বাসবভনে হামলা ও অগ্নিসংযোগ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ইন‌কিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হা‌দিকে হত্যাকাণ্ডের প্র‌তিবাদে ঝিনাইদহে ছাত্র-জনতা পৃথক তিন স্থানে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে। শহরের পায়রা চত্ত্বরে এক‌ত্রিত হয়ে বিক্ষোভ মি‌ছিল বের করে। মি‌ছিল‌টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্রজনতা ফ্যা‌সিবাদ বিরোধী স্লোগান দেয়। এক পর্যায়ে ছাত্র-জনতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি ও সাবেক জেলা প‌রিষদ চেয়ারম্যান কনক কা‌ন্তি দাসের বাসভ‌বনে হামলা চা‌লিয়ে ভাংচুর ও অ‌গ্নিসং‌যোগ করে।

বিজ্ঞাপন
banner

পরে তারা ঝিনাইদহ শহরের শে‌র-ই-বাংলা সড়‌কস্থ ব্রি‌টিশ আমে‌রিকান ট্যোবাকো অ‌ফিসে হামলা ও ভাঙচুর করে। প্র‌তিষ্ঠান‌টির স্থানীয় ডিলার সা‌বেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুম। এছাড়া ছাত্রজনতা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ক‌রিম মিন্টুর বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। ঝিনাইদহ শহরে সেনাবা‌হিনী ও অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222